সিলেটটুডে ডেস্ক

০৮ জানুয়ারি, ২০১৭ ০২:২৬

সিলেটে বিএনপির বিক্ষোভ সমাবেশ আজ

বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে, সিলেট সহ দেশব্যাপী ৫ জানুয়ারী 'গনতন্ত্র হত্যা দিবসের' কালো পতাকা মিছিলে বাধা, নগ্ন হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসুচীর ডাকা দিয়েছে সিলেট বিএনপি। রবিবার বেলা ৩ ঘটিকায় নগরীর ঐতিহাসিক রেজিষ্ঠারী মাঠে উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। যথা সময়ে উপস্থিত হয়ে সমাবেশকে সফল করার জন্য জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

শনিবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ উপরোক্ত আহ্বান জানান।

আপনার মন্তব্য

আলোচিত