ওসমানীনগর প্রতিনিধি

০৮ জানুয়ারি, ২০১৭ ২০:৩৬

ওসমানীনগরে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সিলেটের ওসমানীনগরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, ১৯৭১ সালে শহীদ পরিবারের সদস্য ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) দুপুরে সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর উদ্যোগে উপজেলার বুরুঙ্গা উচ্চ বিদ্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান বীর বিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী ও সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল।

বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান খালেক আহমদ লটইর সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল আহমদ কনা, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, শিক্ষক প্রীতি রঞ্জন চৌধুরী, আ’লীগ নেতা পিনাক পানি ভট্রাচার্য, সিরাজ বখত উকিল, আব্দুর রউফ, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী শামসুল ইসলাম মিলন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি চঞ্চল পাল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থ, যুবলীগ নেতা আরিজ আলী, দিলদার আলী প্রমুখ।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ৯৫ জন এবং ১০৫ জন দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে শহীদদের গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আপনার মন্তব্য

আলোচিত