২৪ এপ্রিল, ২০১৫ ১৫:৫৫
সিলেটে ঝড়-তুফানের মধ্যেও নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক নিশ্চিতে কাজ করে যাচ্ছে দেশের সর্ববৃহৎ মোবাইল অপারেটর গ্রামীণফোন। বৈরী আবহাওয়ার কারণে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎবিহীন থাকছে শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল। এ অবস্থায় টেলিকম কোম্পানীগুলোর টাওয়ার সচল রাখা দু:সাধ্য হয়ে দাঁড়িয়েছে। এরপরও গ্রাহকদের দুর্ভোগের কথা মাথায় রেখে গ্রামীণফোন বিকল্প ব্যবস্থায় সচল রাখছে তাদের টাওয়ারগুলো। এজন্য গ্রামীণফোনের বিশেষ টিম প্রতিনিয়ত কাজ করছে মাঠপর্যায়ে।
বুধবার সকালে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে গ্রামীণফোনের কর্মকর্তারা এ তথ্য জানানো হয়।
মতবিনিময়কালে গ্রামীণফোন কর্মকর্তারা জানান- ঝড় হলেই বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্র“টি দেখা দেয়। অনেক স্থানে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। ক্রুটি সেরে বিদ্যুৎ সরবরাহ করতে সংশ্লিষ্টদের কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লাগে।
এ অবস্থায় গ্রামীণফোনের নেটওয়ার্ক টাওয়ারগুলো সচল রাখতে হিমশিম খেতে হয়। তারপরও কষ্ট করে হলেও গ্রাহকদের মোবাইল ফোনের নেটওয়ার্ক নিরবচ্ছিন্ন রাখতে গ্রামীণফোন প্রানান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর অংশ হিসেবে বিদ্যুৎ না থাকলে ছোট ও বড় জেনারেটর এবং সৌরবিদ্যুতের মাধ্যমে টাওয়ারগুলো সচল রাখা হচ্ছে।
কর্মকর্তারা আরও জানান- গ্রামীণফোন শুধু নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক নয়, তারা পরিবেশবান্ধব নেটওয়ার্কের জন্যও কাজ করছে। এর ধারাবাহিকতায় ইতোমধ্যে সকল টাওয়ার থেকে এয়ারকন্ডিশন (এসি) অপসারণ করে তাপসহিষ্ণু যন্ত্রপাতি প্রতিস্থাপন করা হয়েছে। ব্যবহৃত যন্ত্রপাতিগুলো রিসাইক্লিন করে পুণরায় ব্যবহার উপযোগী করা হচ্ছে।
মতবিনিময়কালে জানানো হয়- গত ১ এপ্রিল ঝড়ে সারাদেশে বিদ্যুতের ১৬০০ খুঁটি উপড়ে পড়ে। এতে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলেও গ্রামীণফোনের নেটওয়ার্ক সচল রাখা হয়েছে বিকল্প ব্যবস্থায়।
মতবিনিময়কালে গ্রামীণফোন কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন- এক্সটারনাল কমিউনিকেশন এর ডেপুটি ডিরেক্টর সৈয়দ তালাত কামাল, সিলেটের রিজিওনাল হেড (টেকনোলজি) মো. ফিরোজ উদ্দিন ও করপোরেট কমিউনিকেশন স্পেশালিস্ট তানভির আহমেদ প্রমুখ।
আপনার মন্তব্য