বানিয়াচং প্রতিনিধি

০৯ জানুয়ারি, ২০১৭ ২১:৪৪

বানিয়াচংয়ে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসাবে গড়ার লক্ষ্য নিয়ে হবিগঞ্জের বানিয়াচংয়ে ৩ দিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে উপজেলা পরিষদ মাঠে এ মেলা শুরু হয়।

র‌্যালিতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এড.আব্দুল মজিদ খান এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমেদ, ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাসহ শতাধিক মানুষ এ র‌্যালিতে অংশগ্রহন করেন। পরে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা, কুইজ, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের এমপি আলহাজ্ব এড.আব্দুল মজিদ খান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান ও কমান্ডার আব্দুল খালেক। সভাপতিত্ব করেন ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ।

ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ জানান, স্টলে সরকারের ১৭টি দফতরের উন্নয়ন কর্মকান্ডের তথ্য ও পরিসংখ্যান প্রদর্শনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদের উন্নয়নের ওপর ভিডিও প্রচার করা হবে। নারীদের অংশগ্রহণে হস্তশিল্প ও পিঠাপুলির স্টল রয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণে থাকছে কুইজ, বির্তক প্রতিযোগিতা। বঙ্গবন্ধুর স্বপ্ন ও আগামী দিনের বাংলাদেশসহ বিভিন্ন বিষয়ের ওপর প্রতিদিন আলোচনা সভার পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ উন্নয়ন মেলা চলবে আগামী বুধবার পর্যন্ত। মেলায় ৩০টি স্টল অংশ নিচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত