নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০১৭ ০০:০০

সেই বিদ্যালয়ে চা শ্রমিকদের জন্য ২৫ শতাংশ কোটা রাখার আশ্বাস অর্থমন্ত্রীর

চা-বাগানের জমিতে নির্মিত সিলেটের নতুন সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তিতে চা-শ্রমিক পরিবারের সন্তানদের জন্য২৫ শতাংশ কোটা রাখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার দুপুরে লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে সিলেটের চা বাগান শ্রমিকদের পক্ষ থেকে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এআশ্বাস দেন অর্থমন্ত্রী।

লাক্কাতুরা চা বাগানে নির্মিত সিলেটের নতুন এই সরকারী বিদ্যালয়ে চা শ্রমিক সন্তানদের জন্য কোটার দাবিতে সম্প্রতি আন্দোলনে নামে শ্রমিকরা। আন্দোলনের মুখে প্রশাসনের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

সোমবার চা শ্রমিদের এই অনুষ্ঠঅনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, দেশের কোনো মানুষ শিক্ষা থেকে বঞ্চিত হবে না। ঘরে ঘরে পৌঁছবে শিক্ষার আলো।

লাক্কাতুরা চা বাগানে নির্মিত সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে চা শ্রমিকদের সন্তানদের জন্য ২৫ ভাগ কোটা রাখার উদ্যোগ নেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ের সাথে এ ব্যাপারে বৈঠক হবে। বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া হবে বলে অর্থমন্ত্রী চা-শ্রমিকদের আশ্বস্থ করেন।

ন্যাশনাল টি কোম্পানির অধীন সিলেট নগরের উত্তরে লাক্কাতুরা চা-বাগানের দুই একর জায়গা অধিগ্রহণ করে ২০১৩ সালের ২৩ নভেম্বর থেকে সিলেট সরকারি উচ্চবিদ্যালয় নামে নতুন বিদ্যালয় স্থাপনকাজ শুরু হয়। শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে প্রায় নয় কোটি টাকা ব্যয়ে অবকাঠামোগত কাজ শেষে চলতি বছর থেকে বিদ্যালয়টিতে শিক্ষা কার্যক্রম চালুর কথা রয়েছে। গত মাস থেকেই শুরু হয়েছে ভর্তি কার্যক্রম।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে বিদ্যালয় স্থাপনকালে চা-বাগান এলাকা হওয়ায় ভর্তির ক্ষেত্রে চা-শ্রমিকদের বিশেষ সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছিল। কিন্তু ভর্তি প্রক্রিয়ায় এ বিষয়টির কোনো উল্লেখ না থাকায় ক্ষুব্ধ চা-শ্রমিক ও শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।

সিলেট জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সিলেট মহানগরে মাত্র দুটি সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে। ১৮৩৬ সালে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯০৩ সালে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পরে সিলেটে আর কোন সরকারি হাইস্কুল প্রতিষ্ঠিত হয়নি। প্রায় ১১৩ বছর পর সিলেটে নতুন সরকারি উচ্চ বিদ্যালয় স্থাপন করা হলো।

আপনার মন্তব্য

আলোচিত