১০ জানুয়ারি, ২০১৭ ১৭:০৩
বর্ণাঢ্য র্যালি ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করেছে সিলেট আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন।
দিনটি উপলক্ষে মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে নগরীর রেজিস্ট্রি মাঠ থেকে বিশাল র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, এ আর সেলিম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সহ সভাপতি আব্দুল খালিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, শ্রমিক লীগ নেতা জুবের খানসহ সহস্রাধিক নেতাকর্মী।
এদিকে দিবসটি উদযাপনে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ জেলা ও মহানগর শাখা আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের জেলা সভাপতি খালেদ হোসেনের সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাসের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল।
এ সময় বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জগদীশ চন্দ্র দাস।
আপনার মন্তব্য