বিশ্বনাথ প্রতিনিধি

১২ জানুয়ারি, ২০১৭ ১৫:৪১

বিশ্বনাথে ‘নার্সিং হোম একাডেমি’র যাত্রা শুরু

আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রদানের প্রত্যয় নিয়ে সিলেটের বিশ্বনাথে যাত্রা শুরু করলো ‘নার্সিং হোম একাডেমি’।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার দশপাইকা বাজারের হাজী জহুর আলী কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে একাডেমিতে পাঠদান শুরু করা হয়।

একাডেমি উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, ছবক প্রদান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছবক প্রদান করেন দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল খালিক।

একাডেমির ডাইরেক্টর কবির আহমদের সভাপতিত্বে ও একাডেমির ভারপ্রাপ্ত প্রিন্সিপাল শফিক আহমদ পিয়ারের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পূবালী ব্যাংক দশপাইকা বাজার শাখার ব্যবস্থাপক তুফায়েল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ইউনূছ খাঁন, আব্দুল করিম ও সানোয়ারুল ইসলাম এবং সংগঠক রাসেল আহমদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর ডাইরেক্টর মো. মোক্তার খাঁন।

অনুষ্ঠানে একাডমির পক্ষে বক্তব্য রাখেন, নার্সিং হোম একাডেমির ডাইরেক্টর ও দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, স্থানীয় ইউপি সদস্য ও একাডেমীর ডাইরেক্টর আনোয়ার হোসেন ধন মিয়া, সুলতান খাঁন ও জাহির আলী। একাডেমীর শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মিজানুর রহমান, সাব্বিন বেগম, ফাহিমা খানম, সুমি বেগম ও হানিফা খানম।

অনুষ্ঠানে সমাজসেবক ও শিক্ষানুরাগী আবুল বশর, বকুল খাঁন, নজির আহমদ, মাসুদ মিয়া, মাহফুজ আহমদ, জিল্লুর রহমান, আল আমিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত