তাহিরপুর প্রতিনিধি

১২ জানুয়ারি, ২০১৭ ১৭:৪২

তাহিরপুরে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত

সুনামগঞ্জের তাহিরপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরংশ্রীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তরংশ্রীপুর গ্রামের নুরুল হক ও একই গ্রামের জাহাঙ্গীর আলমের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছে। বুধবার নূরুল হক তার সীমানায় গাছ রোপণ করতে গেলে জাহাঙ্গীর আলম এতে বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে উভয়ের আত্মীয়-স্বজনরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ঘন্টাব্যাপী সংঘর্ষে জড়িয়ে পরেন।

সংঘর্ষে ৬ মহিলাসহ উভয় পক্ষের অন্তত অর্ধশত লোকজন আহত হন। সংঘর্ষে আহত নূরুল হক, এরশাদ, আবুল কাশেম, বাদশা মিয়া, ফজর আলী, শাহজালাল, আফজাল মিয়া, ইসলামনুর, আশিক নুর, আব্দুল খলিল, হাবিব মিয়া, ফয়জুল মিয়া, নিজাম উদ্দিন, এহছান মিয়া, ইনছান মিয়া, আলী রেজা, লালসাদ মিয়া, আবুল হুদা, দিলশাদ মিয়া, নাইম উদ্দিন, দিলোয়ার, খলিল, ডালিম, জুলহাস, জয়সাদ, আসাদ নুর, এরশাদ, আলী শাদ, লায়েছ নুর, তারিদ নুর, তামিম হোসেন, রিজিয়া বেগম, আরশ বেগম, রবিউল বেগম, মারজান বেগম, লোকমান মিয়া, আনোয়ার হোসেন, জনিক মিয়া, ঝুমা বেগম, রনিক মিয়া, জাকির হোসেন, মশাহিদ মিয়া, আলমগীর হোসন, আকতার হোসেন, কিতাব আলী, শরিফ মিয়া, মাফিক মিয়া এংরাজুল, শামছুন নুর মিয়া, মেহেদী, রফিক মিয়া, সামায়ুন ও আসমা বেগমসহ আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন, সংঘর্ষের খবর পেয়েছি। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এখন পরিস্থিতি শান্ত আছে। তবে সংঘর্ষের ঘটনায় কোন পক্ষই এখনো অভিযোগ দায়ের করেনি বলে জানান তিনি ।

আপনার মন্তব্য

আলোচিত