১২ জানুয়ারি, ২০১৭ ১৯:০৯
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিনভর ভোট গ্রহণ শেষে এখন গণনা চলছে ভোট গণনা।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত ঐতিহ্যবাহী সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১ হাজার ২শ’ ২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন উপলক্ষে বেশ কয়দিন থেকে প্রচার প্রচারণায় ব্যস্ত ছিলেন বিভিন্ন পদ প্রত্যাশী প্রার্থীরা। উৎসব মুখর পরিবেশে জেলা বারের আইনজীবী ভোটাররা সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সমিতির লাইব্রেরী কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৬জন প্রার্থী। সহ সভাপতি-১ পদে দুই জন, সহ সভাপতি-২ পদে তিন জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সমাজ বিষয়ক সম্পাদক পদে ২জন, সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে ৩ জন, লাইব্রেরী সম্পাদক পদে ২জন, নির্বাচন কমিশনার পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। এছাড়া সহ-সম্পাদকের ৩টি পদে ৭ জন, কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে প্রার্থী ছিলেন ২০জন।
সহকারী নির্বাচন কমিশনারের ২টি পদে ইতোমধ্যেই নির্বাচিত হয়েছেন গিয়াস উদ্দিন চৌধুরী ও মো. নুরুল আমিন। অপর প্রার্থী মো. আবুল কালাম প্রার্থীতা প্রত্যাহার করায় এ পদে আর নির্বাচন হয়নি।
জেলা আইনজীবী সমিতির নির্বাচন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমিতির বিজ্ঞ আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
আপনার মন্তব্য