বড়লেখা প্রতিনিধি

২৪ এপ্রিল, ২০১৫ ২০:১০

বড়লেখায় ইউপি ওয়ার্ড জামায়াতের সভাপতি গ্রেফতার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৮নং দক্ষিণভাগ উত্তর কাঁঠালতলী ইউপি’র ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ওহিদ আহমদ (৩৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। সে কাঁঠালতলী উত্তরভাগ গ্রামের বাসিন্দা আকবর আলীর পুত্র।

শুক্রবার ২৪ এপ্রিল দুপুরে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামানের নের্তৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওহিদকে তার নিজ বাড়িতে থেকে গ্রেফতার করে।
থানা পুলিশ জানায়, তার বিরুদ্ধে সাবেক উপজেলা চেয়ারম্যন সিরাজ উদ্দিনের বাড়ি লুটপাট ও ভাংচুর, যুবলীগ নেতা এনাম উদ্দিনকে কুপিয়ে হত্যার চেষ্টার মামলা ও পুলিশ অ্যাসল্ট মামলাসহ থানায় ১০টি মামলা রয়েছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান ওহিদ আহমদকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত