১৩ জানুয়ারি, ২০১৭ ২৩:৫৭
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের উদ্যোগে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাতছড়ি ও তেলিয়াপাড়ার শতাধিক গরীব ও অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন এ শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় বিজিবি ৫৫ ব্যাটালিয়নের এডি মোশারফ হোসেন, তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার কামাল মজুমদার, সাতছড়ি সীমান্ত ফাঁড়ির হাবিলদার মির্জা রাশেলসহ বিভিন্ন ফাড়ি’র দায়িত্বরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য