জগন্নাথপুর প্রতিনিধি

১৪ জানুয়ারি, ২০১৭ ০১:০৯

আজ জগন্নাথপুর আসছেন ওবায়দুল কাদের

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল  কাদের আজ শনিবার সকালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর আসছেন। তিনি স্থানীয় কুশিয়ারা সেতুর উপর নির্মিত সিলেট বিভাগের সর্ববৃহৎ রাণীগঞ্জ সেতুর ভিত্তি প্রস্থর স্থাপনে আসছেন বলে সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা যায়।

সওজ আরো জানায়, ওবায়দুল কাদের এমপির সাথে সেতুটির ভিত্তি প্রস্থর স্থাপন করবেন স্থানীয় সাংসদ ও অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান। ওবায়দুল কাদের হেলিকাপ্টার যোগে ঢাকা থেকে সকাল ১০ টায় যাত্রা করবেন বলে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ।

তিনি আরো বলেন, সেতু মন্ত্রী রাণীগঞ্জে আসার মাধ্যেমে ও সেতুটির ভিত্তি প্রস্থর স্থাপনে ভাঁটি অঞ্চলের জন্য অন্যতম এক মাইলফলকের সৃষ্টি হবে।

আপনার মন্তব্য

আলোচিত