১৪ জানুয়ারি, ২০১৭ ০১:৪৫
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দক্ষিণ গণেশপুর এলাকা হতে এখলাস মিয়া(৪০) নামের একজকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর রাতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করে।
শুক্রবার দুপুরে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা যায়, ভারতীয় মদসহ এখলাস মিয়াকে হাতে নাতে আটক করা হয়। এর মধ্যে রয়েছে ভারতীয় অফিসার্স চয়েজ ২৬২, ম্যাকডুয়েলস (নাম্বার ওয়ান) ৮৬, এসি ব্ল্যাক ৯৫ ও হাওয়ার্ডম বিয়ার ২৮ সর্বমোট ৪৭১ বোতল মদ।
আটককৃত এখলাস মিয়া ছাতক উপজেলার দক্ষিণ গণেশপুর গ্রামের মৃত বশর উদ্দিনের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় পরিদর্শক মো. শোয়েব আহমদ চৌধুরীর জানান, আটক এখলাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমরা বাদি হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেছি। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
আপনার মন্তব্য