১৪ জানুয়ারি, ২০১৭ ১৭:১৫
বিএনপি 'হাঁটুভাঙ্গা দল', এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের। বিএনপিু সরকারের নামে অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে নালিশের দলে পরিনত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার জগন্নাথপুরে এক অনুষ্ঠানে কাদের বলেন, সরকার জনগনের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিএনপি এসব উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্য অপপ্রচার চালাচ্ছে। তারা সরকারের উন্নয়নকে মানতে নারাজ। তারা সরকারের নামে অপপ্রচার করে বিভিন্নভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে নালিশের দলে পরিনত হয়েছে। তাদের বিশ্লেষক অনেকেই বিএনপিকে 'হাটু ভাঁঙ্গা' দল বলেও মন্তব্য করে যাচ্ছেন।
শনিবার সকালে সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীর উপর সেতুর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এমনটি বলেন কাদের।
কাদের বলেন, শেখ হাসিনার সরকারকে ভাঙ্গা রেকর্ড দিয়ে ক্ষমতা থেকে নামানো যাবে না। শেখ হাসিনার সরকারকে নামাতে হলে সংবিধানিক ভাবে নামাতে হবে।
তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ক্ষমতার দাপটে মানুষের হৃদয়ে নাম লেখানো যাবে না। ভালবাসার মাধ্যমে মানুষের হৃদয়ে নাম লেখাতে হবে। এখন বাংলাদেশ নেতা উৎপাদনে এগিয়ে যাচ্ছে। এসব নেতার দরকার নাই, কর্মীর প্রয়োজন আওয়ামী লীগের। কর্মী হল আওয়ামী লীগের প্রাণ।
অনুষ্ঠঅনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ এমএ মান্নান।
উল্লেখ্য, জগন্নাথপুরের রাণীগঞ্জে কুশিয়ারা নদীর উপর নির্মিতব্য সেতুটি হতে যাচ্ছে সিলেট বিভাগের সবচেয়ে দীর্ঘ সেতু। সেতুটি নির্মাণে ব্যয় হবে ১২৬ কোটি টাকা। এর দৈর্ঘ্য ৭০২.৩২ মিটার এবং প্রস্থ ১০.২৫ মিটার। এ সেতু নির্মাণ হলে রাজধানী ঢাকার সাথে ভাটি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় সময় ও দূরত্ব কমে আসবে। এর ফলে সুনামগঞ্জ থেকে ঢাকার দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার কমবে।
আপনার মন্তব্য