১৫ জানুয়ারি, ২০১৭ ১৭:০৬
সিলেটের বালাগঞ্জে অসহায় ও গরীবদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে মা ট্রাস্ট ইউকের উদ্যোগে উপজেলার পূর্ব পৈলনপুর ইউপি মিলনায়তনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনের সভাপতিত্বে ও শাহ আলম সজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, সাংবাদিক জুবেল আহমদ সেকেল, ফজলুর রহমান, জুনেদ আহমদ, যুবলীগ নেতা কিবরিয়া মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা মশহুদ আহমদ, বুলবুল মিয়া, বাবলা মিয়া, ট্রাস্ট প্রতিনিধি আরব আলী, গৌছ উদ্দিন, রঞ্জিত বৈদ্য।
অনুষ্ঠানে দুই শতাধিক মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এদিকে বিকেল তিনটায় উপজেলার গালিমপুর গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে শফিকুর রহমান চৌধুরী শীতবস্ত্র বিতরণ করেন।
আপনার মন্তব্য