মৌলভীবাজার প্রতিনিধি

১৬ জানুয়ারি, ২০১৭ ০৮:২৮

লাউয়াছড়া থেকে উদ্ধার করে হলো বিপন্ন গ্রিফন শকুন

মৌলভীবাজারের লাউয়াছড়ায় বিপন্ন গ্রিফন প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া রেসকিউ ইউনিট।

শকুনটি উদ্ধারের পর জাতীয় উদ্যানের রেসকিউ সেন্টারে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) দুপুরে শকুনটিকে কমলগঞ্জ উপজেলার জালালিয়া এলাকা থেকে উদ্ধার করে রেসকিউ সেন্টারে নিয়ে আসা হয়।

লাউয়াছাড়ার বন্যপ্রাণী প্রকৃতি ও ব্যবস্থাপনা সংরক্ষণ বিভাগের (এসিএফ) তবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন জানান, আলীনগর ইউনিয়নের জালালিয়া গ্রামের স্থানীয় লোকজন ধানক্ষেতে শকুনটি দেখতে পেয়ে ধরে আটকে রাখে। গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে দুপুরে শকুনটি উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া রেসকিউ সেন্টারে নিয়ে আসা হয়। সেখানে শকুনটিকে খাবার হিসেবে গরুর মাংস দেওয়া হয়।

তিনি আরও জানান, শকুনটি ক্ষুধার্ত ও দুর্বল ছিল বলে উড়তে পারছিল না। আপাতত শকুনটিকে রেসকিউ সেন্টারে রেখে খাবারসহ অন্য সেবা দেওয়া হচ্ছে। উড়তে সক্ষম হলে শকুনটি বনে অবমুক্ত করা হবে। এটি হিমালয়ান গ্রিফন প্রজাতির শকুন। পৃথিবীতে ২৩ প্রজাতির শকুন রয়েছে। বাংলাদেশে ৬ প্রজাতির শকুনের মধ্যে এই শকুনটিই কোনো রকমে টিকে আছে।

এ প্রসঙ্গে প্রকৃতিপ্রেমী তানিয়া খান বলেন, ‘বাংলাদেশে এই শকুন মহা বিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে। জীব বৈচিত্র্য সংরক্ষণে শকুনের ভূমিকা অপরিসীম। এদের আবাসস্থল ভারত, চীন, ভুটান, নেপাল ও তুরস্কে।’

আপনার মন্তব্য

আলোচিত