২৫ এপ্রিল, ২০১৫ ১৫:৪৩
সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও দুই দফায় ভূমিকম্প হওয়ায় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে। প্রথমদফায় শনিবার দুপুর ১২টা ১৪ মিনিট থেকে প্রায় ১৬ মিনিট পর্যন্ত এর স্থায়িত্ব ছিল। দ্বিতীয় দফায় আবারো দুপুর ১টা ৩৪ মিনিটে প্রায় ৪০ সেকেন্ড স্থায়ী ভূমিকম্প অনুভূত হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক বহুতল ভবন, ব্যবসা প্রতিষ্ঠানে সাধারণ মানুষের মধ্যে আতংক দেখা দেয়। তখন সবাই তাড়াহুড়ো করে খোলা স্থানে নেমে আসেন। বিশ্বম্ভরপুর উপজেলার রতারগাওঁ উচ্চ বিদ্যালয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ১০ শিক্ষার্থী আহত হয়। একই সময় দোয়ারাবাজার উপজেলার পুটিপশি গ্রামে সুরমা নদী পারাপারের সময় বিশাল বিশাল ঢেউয়ে নৌকা ডুবে ১জন নিখুঁজ রয়েছে
অপরদিকে জেলার করচার হাওরের ফসল রক্ষার অন্যতম গজারিয়া বাঁধটিতে ফাটল দেখা দিলে স্থানীয় জনতা বাঁধটি মেরামতের প্রানান্ত চেষ্টা করছে। ক্ষতিগ্রস্ত বাঁধটি পাউবো’র নির্বাহী প্রকৌশলী সাঈদ আহমদ, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার খন্দকার আব্দুল্লাহ আল মামুদ ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ বাঁধ পরিদর্শনে গিয়ে দ্রুত মেরামতের নির্দেশ দেন।
আপনার মন্তব্য