১৬ জানুয়ারি, ২০১৭ ১৮:৪৮
সুনামগঞ্জ জেলা পরিষদের নব নিবাচিত চেয়ারম্যান নুরুল হুদা মুকুটকে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ শহরের বালুর মাঠে পৌরসভার আয়োজনে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
এ সময় সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, আ.লীগ নেতা রেজাউল করিম শামীম, আজিজুস সমাদ ডন, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল প্রমুখ।
আপনার মন্তব্য