২৫ এপ্রিল, ২০১৫ ১৬:২৬
দেশের ভাই গোলাপ ভাই, রাস্তা ঘাঠে দেখা পাই। উদেশ্য যার সত্য আল্লাহ তার সহায়, আমি অন্ধ অচল আপনারা সচল যে যা পারেন আমাকে সাহায্য করেন।
গান শুনানোর পর এভাবে কথাগুলো বলেন সুনামগঞ্জের বইঠাখালী ঘাটে গোলাপ মিয়া। সুনামগঞ্জ জেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের কায়েরগাঁও গ্রামে অন্ধ গায়েন গোলাপ মিয়া বাড়ি।
১৫ বছর বয়সে টাইফয়েড জ্বরে তার দুচোখ অন্ধ হয়ে যায়। বিভিন্ন জায়গায় চিকিৎসা নেওয়ার পরও কোন উন্নতি হয় নি।
গোলাপ মিয়ার স্ত্রী ও মেয়ে, ৩ছেলে নিয়ে তার অভাবের সংসার চলছে কোন রকমে। সকালে উঠে চলে আসেন জেলা সদরের মল্লিকপুরের বইঠা খালি ঘাটে।
সকাল থেকে সারা দিন নৌকায় বসে যাত্রিদের নিজের ইচ্ছায় গান শোনান আবার কেউ গান শুনানোর জন্য অনুরোধ করলেও গান শোনান। জানা যায়, এসব গান তিনি নিজে বানান আবার অন্যের জনপ্রিয় গানগুলোও শোনান।
নিজে লেখা গান গেয়ে শোনান গোলাপ মিয়া-শান্তি নাই মনে ব্যাথা অন্তরে, প্রাণ বন্ধুর প্রেম জ্বালা সয়না পরানে। গান শুনে মুগ্ধ হন নৌকা পারাপারের বিভিন্ন এলাকা থেকে আসা নানান বয়সি ও নানা শ্রেণি-পেশার মানুষজন।
কেউবা খুশি হয়ে ২/৫/১০ টাকাও দেন। আর এভাবে সারা দিন টাকা উপার্জন হয় ২৫০/৩০০ টাকা জানান গোলাপ মিয়া।
তিনি অসুস্থ হলে না খেয়ে থাকতে হয়। বৃষ্টি হলে গান শোনানো হয় না টাকা ও উপার্জন হয় না। থেয়াঘাটে কোন দিন টাকা উপার্জন না হলে খালি হাতে ফিরতে হয় ঘরে।
গোলাপ মিয়া বলেন- সরকার বা স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে কোন প্রকার সাহায্য সহযোগিতা তিনি পাননি। পেলে তার ছেলে মেয়েদের লেখা পড়া ও সংসার চালাতে কষ্ট কম করতে হতো।
ভিডিও : অন্ধ গায়ক গোলাপ মিয়ার গান
আপনার মন্তব্য