নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০১৭ ১৯:০৯

দক্ষিণ সুরমায় ৩৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

র‍্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল ৩৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১৮ জানুয়ারি) বিকাল ৫টায় মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জমসেদ মিয়া (৪০)। তিনি মৌলভীবাজার সদর থানার কান্দিগাও গ্রামের মৃত সিজিল মিয়ার ছেলে। বর্তমানে তিনি দক্ষিণ সুরমার কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় বসবাস করছিলেন।

র‍্যাব জানায়, সে দীর্ঘদিন যাবত সিলেট জেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল।

উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত