১৯ জানুয়ারি, ২০১৭ ১৭:২৮
শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিস অডিটোরিয়ামে দুই দিনব্যাপী অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণ শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এই প্রশিক্ষণ শেষ হয়।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, অতিরিক্ত উপ-পরিচালক সুরঞ্জিত চন্দ্র দত্ত, অতিরিক্ত উপ-পরিচালক কাজী লুৎফুল বারী, উপ-পরিচালক মো. শাহজাহান প্রমুখ।
সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় ভার্মি কম্পোস্ট উৎপাদন বিষয়ে কৃষকদের এই প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে উপজেলার ৩৬ জন কৃষক অংশগ্রহণ করে।
আপনার মন্তব্য