নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি, ২০১৭ ২০:২২

ছোটমনি নিবাসের শিশু-কিশোরদের নিয়ে এসএ টিভির জন্মদিন পালন

নগরীর বাগবাড়ি ছোটমনি নিবাসের শিশু-কিশোরদের নিয়ে জন্মদিন পালন করলো এসএ টিভি। বেসরকারি এই টেলিভিশন চ্যানেলটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে শিশু সদনে আয়োজন করা হয় আনন্দঘন এক অনুষ্ঠানের। 

শিশু সদনের শতাধিক শিশু-কিশোর গেয়ে, নেচে অংশ নেয় এই উদযাপনে। অনুষ্ঠানের শুরুতেই শিশুদের মধ্যে বাঁশিসহ নানা ধরণের খেলনা সামগ্রী বিতরণ করা হয়।

শিশুদের 'যেমন খুশি তেমন করো' পর্ব শুরুর আগে শিশু সদনের মাঠেই প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এতে অংশ নেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে মোমেন, জেলা প্রশাসক জয়নাল আবেদীন, সমাজ সেবা অফিসের উপ পরিচালক নিবাস চন্দ্র দাস, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, ইমজা সভাপতি মাহবুবুর রহমান রিপুন, সাধারণ সম্পাদক সজল ছত্রী প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান এসএ টিভির সিলেট ব্যুরো চীফ আব্দুল আলিম শাহ।

আপনার মন্তব্য

আলোচিত