জকিগঞ্জ প্রতিনিধি

২৫ এপ্রিল, ২০১৫ ২০:২১

‘ইলা বুইছাল জীবনেও দেখছি না বা’

শনিবার দুপুরে হঠাৎই কেঁপে ওঠে জকিগঞ্জের ঘরবাড়ি, শিক্ষা-প্রতিষ্ঠান, অফিস আদালতসহ সকল স্থাপনা। অনুভূত হয় স্মরন কালের  মধ্যে তীব্র মাত্রার এক ভূমিকম্প  । আতঙ্কিত হয়ে লোকজন বের হয়ে পড়েন ঘর থেকে। শিক্ষক শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে চলে আসেন মাঠে। দোকানীরা বের হন রাস্তায়। দুপুর ১২.১৫মিনিটে  শুরু হওয়া ভূমিকম্প প্রায় ১মিনিটের বেশি স্থায়ী ছিল। আতঙ্কে অনেকে দোয়া দুরুদ পড়তে থাকেন।

ভূমিকম্পে দুলতে থাকে ঘরবাড়ি, গাছপালাসহ ভবনাদি। নড়ে ওঠে পুকুর নদ-নদীর পানিও। স্থানীয়রা জানান, ভ’মিকম্পে সুরমা-কুশিয়ারা নদীর তীর কয়েকটি স্থানে নদীতে ভেঙ্গে পড়েছে। পুকুরের পার ধ্বসে পড়েছে কোথাও।  জকিগঞ্জে আর তেমন কোন ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেটসহ সারা দেশে একই সময়ে ভূমিকম্পে হয়েছে। কোথাও দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। জকিগঞ্জের রতনগঞ্জের এক ফার্মেসীতে ঔষধ কিনতে আসা নান্দ্রিশী গ্রামের গৃহবধু আফিয়া বেগম বলেন, ‘ইলা বুইছাল জীবনেও দেখছি না বা’ খুব ডরাইছি। মনে অইছে দুইন্যায় বাঙ্গি যাইব।

প্রসঙ্গত, শনিবার নেপালে প্রলংকারি ভূমিকম্পে সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে যার প্রভাবে বাংলাদেশ ও ভারতেও ভূমিকম্প হয়।

আপনার মন্তব্য

আলোচিত