২১ জানুয়ারি, ২০১৭ ১৩:০৩
হবিগঞ্জে ৫ দিনব্যাপী নাক-কান-গলা ফ্রি মেডিক্যাল ক্যাম্প শুরু হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) থেকে শহরের রাজনগর 'তরফদার হিয়ারিং সেন্টারে' অসচ্ছল ও সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ক্যাম্পে চিকিৎসা প্রদান করছেন দেশের স্বনামধন্য নাক-কান-গলা ৪ জন বিশেষজ্ঞ ডাক্তার। রোববার (২২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেডিক্যাল ক্যাম্প চলবে।
তরফদার হিয়ারিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আরিফুল হাসান তরফদার জানান, মানুষের ৫টি প্রধান ইন্দ্রিয়র মধ্যে একটি হচ্ছে কান। কিন্তু কান সুস্থ রাখার জন্য সচেতনতা নেই বললেই চলে। কানের সমস্যায় বেশি ভোগেন শিশু, নিম্ন মধ্যবিত্ত স্কুল কলেজ পড়ূয়া ছাত্র-ছাত্রী এবং বয়স্করা।
তিনি আরো বলেন, শিশুদের ৩ বছরের মধ্যে চিকিৎসা দিলে সুস্থ করা সম্ভব। কানের বিভিন্ন সমস্যা থাকে আমাদের সমাজের নিম্ন মধ্যবিত্ত পরিবারের স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের একাংশের। পর্যাপ্ত চিকিৎসা দিয়ে তাদেরকে উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতেই আমাদের এই প্রয়াস। পরিবারে ৪০ ঊর্ধ্ব সদস্যরা সাধারণত কানের সমস্যায় ভোগেন। কানের সমস্যার জন্য তারা যেন পরিবারে বোঝা না হন এটা চাই আমরা।
গত ৩ দিনে হবিগঞ্জ জেলার প্রায় ১২০০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে চিকিৎসকরা প্রায় ৫০ জন রোগীকে বিনামূল্যে কনভেনশনাল ডিজিটাল কোনে শোনার যন্ত্র প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২৬ জানুয়ারি হবিগঞ্জ কিবরিয়া মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে কানে শোনার যন্ত্রগুলো রোগীদের হাতে তুলে দেওয়া হবে।
আপনার মন্তব্য