মাধবপুর প্রতিনিধি

২১ জানুয়ারি, ২০১৭ ২১:৪২

মাধবপুরে ভারতীয় মদসহ ২ পাচারকারী গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদসহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।

হবিগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, ডিবি পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ পাচারের সময় ওই এলাকার রাজা পান্ডে (৪৫) ও সাবিত্রি (৩৭) কে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত