মাধবপুর প্রতিনিধি

২৩ জানুয়ারি, ২০১৭ ২০:৫১

আইজিপি পদকে মনোনীত মাধবপুরের এসআই মমিনুল

অপরাধ দমন, অপরাধী শনাক্ত, সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেপ্তার ও সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়নে অবদান রাখায় মাধবপুর থানার এসআই মমিনুল আইজিপি ব্যাচ পদকে মনোনীত হয়েছেন।

২৫ জানুয়ারি ঢাকার রাজারবাগ পুলিশ লাইন থেকে তিনি পুলিশের মহাপরিচালক একেএম শহিদুল হক বিপিএম, পিপিএমের কাছ থেকে তিনি এ পদক গ্রহণ করবেন।

এর আগে গত বছরও তিনি এ পদকে ভূষিত হয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত