নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারি, ২০১৭ ২২:২৫

ভাইয়ের সাথে স্মৃতিসৌধে খাদিজা

সিলেটে  ছাত্রলীগ নেতার কোপে আহত খাদিজা বেগম নার্গিস অনেকটা সুস্থ হয়ে উঠছেন। রোববার ভাইকে নিয়ে শারনান হক শাহিনকে নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঘুরতে গিয়েছেন খাদিজা। জানা যায়, খাদিজার মানসিক স্বাস্থ্য উন্নতির জন্য সিআরপি কর্তৃপক্ষ এই উদ্যোগ নেয়।

সাভারেই সিআরপিতে চিকিৎসাধীন আছেন সিলেট মহিলা কলেজের এই শিক্ষার্থী। বোনকে নিয়ে স্মৃতিসৌধে বেড়ানের কিছু ছবি ফেসবুকে আপ করেছেন শাহিন।

শাহিন বলেন, আজ (সোমবার) বিকেলে আমরা জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলাম।

তিনি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খাদিজা এখন অনেকটা সুস্থ। তবে বাম হাতে ব্যাথা আছে। নিয়মিত থেরাপি  দিচ্ছেন চিকিৎসকরা।

২৬ ফেবব্রুয়ারি সিলেট আদালতে খাদিজা হাজির হতে পারবেন বলে আশা প্রকাশ করেন শাহিন।

খাদিজার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলা সাক্ষ্য দিতে ২৬ ফেব্রুয়ারি খাদিজা আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন সিলেট মহানগর মূখ্য বিচারিক হাকিম সাইফুজ্জামান হিরো।

চীনে চিকিৎসা বিজ্ঞানে অধ্যয়তনরত শাহিন বোনকে দেখতে একমাসের জন্য দেশে এসেছেন।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর এমসি কলেজ ক্যাম্পাসে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিস। ওইদিন বিকেলে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক (বহিষ্কৃত) বদরুল আলম। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় অন্যান্য শিক্ষার্থীরা।

গুরুতর আহত অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেটে ওসমানী সেখানে তিন দফা অস্ত্রোপচারের পর অনেকটা সুস্থ হলে ২৮ নভেম্বর থেকে সাভারের সিআরপিতে ভর্তি করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত