২৬ এপ্রিল, ২০১৫ ১৭:৫৬
পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় নারী নির্যাতনের বিরুদ্ধে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
রবিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ আয়োজন করে মানববন্ধন ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা সংসদের সভাপতি কামরুল হাসান মিজুর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন অরিজিৎ দেবরায় সাজু, শিক্ষক শাহ আব্দুল ওদুদ। এ সময় বক্তারা নারীদের উপর নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। পরে প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করেন সাংস্কৃতিক ইউনিয়নের শিল্পীরা।
আপনার মন্তব্য