২৭ জানুয়ারি, ২০১৭ ২০:৫৮
গোয়াইনঘাটে একাধিক ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ জানুয়ারি) ভোর রাতে থানার সেকেন্ড অফিসার এসআই বদিউজ্জামান একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার লাফনাউট গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ইমাম উদ্দিন (৫০) উপজেলার লাফনাউট গ্রামের মৃত ইয়াছিন আলীর পুত্র।
থানার উপ পরিদর্শক বদিউজ্জামান জানান, গ্রেপ্তারকৃত ইমাম উদ্দিন একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে আরো ৩টি ডাকাতি মামলার গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। শুক্রবার দুপুরে তাকে সিলেটের আদালতে চালান দেওয়া হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন জানান ধৃত ইমাম এলাকার চিহ্নিত ডাকাত সরদার। অপরাধ মুক্ত গোয়াইনঘাট উপজেলা গড়তে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য