শ্রীমঙ্গল প্রতিনিধি

২৯ জানুয়ারি, ২০১৭ ১৯:০০

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার উপর দায়েরকৃত সকল হয়রানিমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার ও মুক্তি দাবি এবং এটিএন নিউজের রিপোর্টার এহসান বিন দিদার ও ক্যামেরাপার্সন আব্দুল আলীমের উপর পুলিশের বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) সকালে শহরের চৌমুহনা চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি গোপাল দেব চৌধুরীর সভাপতিত্বে ও প্রকাশনা সম্পাদক ইয়াছিন আরাফাত রবিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, সম্পাদক এম ইদ্রিস আলী, কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, সাংবাদিক কাউছার ইকবাল, বিকুল চত্রুবর্তী, দীপংকর ভট্টাচার্য লিটন, সাইফুল ইসলাম, অনুজ কান্তি দাশ, হৃদয় দেব নাথ, আবুজার বাবলা, কবি জাভেদ ভূইয়া প্রমুখ।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রেস ও ইলেট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত