দিরাই প্রতিনিধি

২৬ এপ্রিল, ২০১৫ ২০:৩০

দিরাইয়ে স্থানীয় সরকারের উপজেলা ফোরাম পরামর্শ সভা অনুষ্ঠিত

দিরাই স্থানীয় সরকার শক্তিশালী করার লক্ষ্যে উপজেলা ফোরাম পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলা কনফারেন্স হলে ফোরাম সভাপতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এর সভাপতিত্বে ও ব্র্যাক স্থানীয় সরকার শক্তিশালী করণে প্রজেক্ট ম্যানেজার রফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাকের সেক্টর স্পেশালিষ্ট জেন্ডার ম্যানেজার আতিয়ার হোসেন,হাঙ্গার প্রজেক্ট উপজেলা উন্নয়ন সমন্বয়কারী আশরাফুল ইসলাম ইউপি সদস্যা হাসিনা আক্তার ,অর্পনা সূত্রধর,মাজিদা খাতুন,রেখা রাণী,রাজরাণী চক্রবর্তী , সঞ্চিতা রাণী, জনননেছা বেগম, মহিলা কাউন্সিলর ছাবিনা বেগম প্রমূখ। সভায় বক্তারা অভিযোগ করে বলেন, ইউনিয়ন পরিষদের নারী সদস্যদের যথাযথ মল্যায়ন করা হয়না । প্রকল্প বাস্তবায়ন কমিটিতে নাম থাকলেও বাস্তবে আমাদের সাথে যোগাযোগ করা হয়না ।

নাম মাত্র কমিটিতে রেখে শুধু মাত্র বিল সাবমিটের সময় স্বাক্ষর নেওয়ার জন্য চেষ্টা করা হয়। এই সব বৈষম্য দুর করে ইউপি আইন ২০০৯ এর ৩৩/৪৫ ধারায় ইউপি নারী সদস্যদের যে অধিকারের কথা বলা হয়েছে তা বাস্তবায়ন করতে হবে।  

আপনার মন্তব্য

আলোচিত