৩১ জানুয়ারি, ২০১৭ ২২:০২
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে নিউজ পোর্টাল সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমের ২য় প্রতিষ্টা বার্ষিকী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৩১ জানুয়ারি) অনলাইন নিউজ পোর্টাল পি.জি.পি নিউজ টুয়েন্টিফোর ডটকম পরিবার ও সিলেটটুডের পাঠকবৃন্দের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কাটেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি আকমল হোসেন।
সিলেটটুডের জগন্নাথপুর প্রতিনিধি মো. মুন্না মিয়ার সংঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান হাজী মখলুছ মিয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, দৈনিক ইত্তেফাক ও জগন্নাথপুর নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক আব্দুল হাই, উপজেলা আ'লীগের সহ-সভাপতি আব্দুল মালিক ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন রাণীগঞ্জ ইউপি'র মেম্বার আব্দুল মুতিত, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, পাইলগাঁও ইউপি'র প্যানেল চেয়ারম্যান শাহার আহমদ, জগন্নাথপুর নিউজ টুয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক হুমায়ূন কবির, উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সহ-সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ আলম রিয়াদ প্রমুখ।
আপনার মন্তব্য