নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০১৭ ২৩:৪৪

রাজনৈতিক ও সামাজিক ঐক্যে ভূমিকা রাখবে সিলেটটুডে : মিসবাহ উদ্দিন সিরাজ

গণমাধ্যম গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের অন্যতম সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, রাজনৈতিক এবং সামাজিক অনৈক্য দূর করে ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, বর্তমানে সিলেটের সকল ক্ষেত্রে অনৈক্যের বাতাস বইছে। এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আর সিলেটটুডে অগ্রণী ভূমিকা নিয়ে কাজ করে যাবে।
 
এসময় তিনি বলেন, আমি সারাজীবন জনগণের জন্য রাজনীতি করেছি। আমার অবস্থান থেকে জনগণের সেবা করার জন্য সব রকমের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আগামীতে জনপ্রতিনিধি হিসেবে সুযোগ পেলে জনগণের জন্য কাজ করা অনেকটাই সহজ হবে। এক্ষেত্রে তিনি সাংবাদিকসহ সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেটের চারটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, সিলেট অঞ্চলের কর কমিশনার আবু দাউদ, সিলেট জেলা আইনজীবী সমিতি সাবেক সভাপতি এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন, কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সচেতন নাগরিক কমিটির সভাপতি ইরফানুজ্জামান চৌধুরী,  সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট চেম্বার অফ কমার্সের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট উইমেনস চেম্বার অফ কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, বাপা সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু সহ সিলেটের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত