০১ ফেব্রুয়ারি , ২০১৭ ০০:৪৪
নিউজ পোর্টাল সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর হোটেল গোল্ডেন সিটির সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং কাজ করতে গিয়ে নিজেদের বিভিন্ন প্রতিকূলতা, সম্ভাবনা ও সুপারিশের কথা তুলে ধরেন। সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক কবির য়াহমদ ও সম্পাদক আব্দুল আলিম শাহ প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন এবং তাদের উদ্দেশে প্রয়োজনীয় পরামর্শ দেন। এসময় তাঁরা প্রত্যন্ত অঞ্চলের সঠিক খবর সবার আগে তুলে আনার ক্ষেত্রে প্রতিনিধিদের দায়িত্বশীলতা ও প্রযুক্তির ব্যবহারের উপর জোর দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমের প্রধান বার্তা সম্পাদক দেবাশীষ দেবু, নির্বাহী সম্পাদক প্রত্যুষ তালুকদার, দেবব্রত চৌধুরী লিটন, গ্রাফিক্স ইনচার্জ অরূপ বাউল, নিজস্ব প্রতিবেদক রাজীব রাসেল, দোদুল খান, অরণ্য রণি, দেবকল্যাণ ধর বাপন, সিওমেক প্রতিনিধি অন্তরদ্বীপ নন্দী, বিশ্বনাথ প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়ের, বড়লেখা প্রতিনিধি তপন কুমার দাস, কুলাউড়া প্রতিনিধি এস আলম সুমন, মাধবপুর প্রতিনিধি হামিদুর রহমান, বিয়ানীবাজার প্রতিনিধি শিপার আহমেদ, জগন্নাথপুর প্রতিনিধি মো. মুন্না মিয়া ও দৈনিক যুগভেরীর নিজস্ব প্রতিবেদক জাহিদুল ইসলাম সবুজ।
আপনার মন্তব্য