০১ ফেব্রুয়ারি , ২০১৭ ০২:১৩
সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম'র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশিষ্টজনদের মিলনমেলা বসেছিলো। এসময় সিলেটের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত হয়ে সিলেটটুডেকে শুভকামনা জানান।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, অনলাইন নিউজ পোর্টালের বদৌলতে যখনই কোনো ঘটনা ঘটে তখনই আমরা সে খবরগুলো পেয়ে যাই। সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম সেক্ষেত্র অগ্রণী ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেন তিনি।
কমিউনিস্ট পার্টি সিলেটের সাবেক সভাপতি বেদানন্দ ভট্টাচার্য বলেন, বর্তমানে অনলাইন পত্রিকাগুলো দাপটের সাথে হাটছে। আজকের যুগে প্রিন্ট মিডিয়াগুলো ব্যবসায় সম্প্রদায়ের মুখপাত্র। কিন্তু সিলেটটুডে পত্রিকাগুলোতে যারা কাজ করেন তাদের একটি দৃষ্টিভঙ্গি রয়েছে। ধর্মনিরপেক্ষ সমাজ বিনির্মানে সিলেটটুডে তাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটাবে।
সিলেটে যেভাবে ব্যবসা বাণিজ্য এগিয়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য রেখে সিলেটটুডে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি সালাহউদ্দিন আলী আহমদ।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম সিলেটটুডের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে সিলেটের ক্রীড়াঙ্গন নিয়ে আরো ভালো ভালো সংবাদ প্রকাশের আহ্বান জানান।
সচেতন নাগরিক কমিটি, সিলেটের সভাপতি ইরফানুজ্জামান চৌধুরী ফুলেল শুভেচ্ছা জানিয়ে সিলেটটুডে আরো এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কর আইনজীবী সমিতি, সিলেটের সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে সমাজের সঙ্কটগুলো প্রতিনিয়িত তুলে আনছে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম।
সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন বলেন, দুই বছরের মধ্যেই সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম নিজেদের স্বাতন্ত্র অবস্থান তুলে দরথে সক্ষম হয়েছে। সিলেটটুডে আরো এগিয়ে যাবে বলে বিশ্বাস করি।
সিলেট ওইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায় বলেন, বিগত দিনের মতো সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম সুস্থধারার গণমাধ্যম হিসেবে অগ্রযাত্রা অব্যাহত রেখে নারীদের উন্নয়নে কাজ করবে।
সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু বলেন, মুক্তিযুদ্ধের লাল সবুজকে ধারণ করে সামনে দিয়ে সিলেটটুডে সামনের দিকে এগিয়ে যাবে।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম বলেন, দুই বছরের পথপরিক্রমায় প্রগতিশীল চিন্তা চেতনা ও মুক্তিযুদ্ধকে ধারণ করে সিলেটটুডে এগিয়ে চলছে। পত্রিকাটির অনুসন্ধানী প্রতিবেদনগুলো খুবই শক্তিশালী ভূমিকা পালন করছে। দেশের উন্নয়নের স্বার্থে সিলেটটুডের কর্মকান্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির বলেন, সুস্থধারার একটি গণমাধ্যম হিসেবে কাজ করছে সিলেটটুডে। অসুস্থ ধারার সাংবাদিকতা যারা করছেন তারা বেশিদিন টিকে থাকতে পারবে না।
সিলেট কর অঞ্চলের কর কমিশনার আবু দাউদ বলেন, অনলাইন নিউজপোর্টালগুলো দুনিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অনলাইন পত্রিকার বদলে আমরা প্রতিমূহূর্তের সংবাদ প্রতিমূহূর্তে পাচ্ছি। এক্ষেত্রে সিলেটটুডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আপনার মন্তব্য