মাধবপুর প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি , ২০১৭ ০০:২৯

মাধবপুরে সরস্বতী পূজা উপলক্ষে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

সরস্বতী পূজা উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করেন।

পৌর এলাকার গঙ্গানগরে সেবা সংঘের উদ্যোগে আয়োজিত সরস্বতী পুজার প্রথম দিনে শতাধিক দুস্থ মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়।

সেবা সংঘের সভাপতি কুঞ্জ চন্দ্র ঋষির সভাপতিত্বে ও কৃষ্ণ চন্দ্র ঋষি শান্ত’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের কাউন্সিলর স্বপ্না পাল, কাউন্সিলর অজিত পাল, শ্যামল বরন ঋষি, সাংবাদিক রাজীব দেব রায় রাজু, সাবেক কাউন্সিলর হরেন্দ্র চন্দ্র ঋষি প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত