নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল, ২০১৫ ১১:৪১

সিলেটে নিখোঁজের ৩ দিন পর লাশ উদ্ধার

নগরীতে নিঁখোজের  ৩ দিন পর ডোবা থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দর্শন দেউড়িস্থ আব্দুল গফুর প্রাথমিক বিদ্যালয়ের পাশের খাল থেকে বাবুল মিয়া(১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাবুল নগরীর ৫/১ আনিস মঞ্জিল , জালালাবাদ এলাকার বাসিন্দা শামসুল হকের একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে দর্শন দেউড়ি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র বাবুল হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে না পাওয়া গেলে পিতা শামসুল হক রোববার বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি নং- ৯৪২।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে , আজ (সোমবার) সকাল ৭টার দিকে দর্শন দেউড়িস্থ আব্দুল গফুর প্রাথমিক বিদ্যালয়ের পাশের খালে একজন শিশুর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহালের জন্য নিয়ে গেছে।

শামসুল হকের ৩ মেয়ে ও ১ ছেলে। একমাত্র ছেলেকে হারিয়ে তিনি এখন বিলাপ করছেন।

 শিশুকে হত্যা করে ফেলে রাখা হয়েছে না পানিতে পড়ে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত