০৩ ফেব্রুয়ারি , ২০১৭ ১৬:২০
সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাওর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।। হত্যার পর দুর্বৃত্তরা যুবকের মরদেহ উপজেলার দমদমা হাওরে ফেলে রেখে যায়।
শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সকালে সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার দমদমা হাওরে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় এবং নিহতের বাড়িতে খবর দেন।
নিহত যুবকের নাম রাসেল মিয়া (২০)। তিনি দমদমা হাওর গ্রামের রফিক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) রাতে বাড়ি থেকে বের হন রাসেল। পরদিন সকালে এলাকার লোকজন হাওরে রাসেলের পড়ে থাকতে দেখেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে রাসেলকে হত্যা করা হতে পারে। পুলিশ ঘটনাস্থলে গেছে।
আপনার মন্তব্য