০৩ ফেব্রুয়ারি , ২০১৭ ২১:৫৮
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ছাতক উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার শহরের রামকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত হয়েছে। সকাল জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। এসময় সংগঠনের পতাকা উত্তোলন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নৃপেশ তালুকদার নানু।
উদ্বোধনী অনুষ্ঠান শেষ প্রথম পর্বের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ (অবঃ) পরিমল কান্তি দে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. পীযুষ কান্তি ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও শিমুল দত্ত ময়নার পরিচালনায় অনুষ্ঠিত প্রথম পর্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা সভাপতি ন"পেশ তালুকদার নানু, পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক বিমল বনিক, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মন্ডলীর সদস্য এড. মলয় চক্রবত্তী রাজু, ছাতক পৌরসভার মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী।
বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদ ছাতক পৌর কমিটির সভাপতি মহত্ব রায়, অধ্যাপক হরিদাস রায়, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক রবীন্দ্র কুমার দাস, পূজা উদযাপন পরিষদের শিখা দে, বাবুল রায়, কৃপেশ চন্দ, অজিত চন্দ্র দাস, নিখিলেশ দেবনাথ, নিখিল বৈদ্য, বীরেন্দ্র দাসপ্রমুখ।
এ সময় গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া পরিচালনা কমিটির সভাপতি গৌরাঙ্গ চক্রবর্ত্তী, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাস, ব্যাংকার সিদ্ধার্থ তালুকদার, নেপাল চন্দ্র পাল, নিতাই রায়, দিপক দাস, পংকজ চৌধুরী, রাজন দাস, আশিষ দাস, বিশ্বজিৎ ঘোষসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অধ্যাপক হরিদাস রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের ২য় পর্বে পূজা উদযাপন পরিষদের উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি ঘোষনা করেন জেলা শাখার সভাপতি ন"পেশ তালুকদার নানু। এড. পীযুষ কান্তি ভট্টাচার্য্যকে সভাপতি ও রবীন্দ্র কুমার দাসকে সাধারণ সম্পাদক ও কৃপেশ চন্দকে সাংগঠনিক করে ৫১ সদস্য বিশিষ্ট পূজা উদযাপন পরিষদের উপজেলা ও মহত্ব রায়কে সভাপতি, স্বপন পালকে সাধারন সম্পাদক ও প্রণব দাস মিঠুকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূজা উদযাপন পরিষদের পৌর কমিটি ঘোষনা করা হয়।
আপনার মন্তব্য