নিজস্ব প্রতিবেদক

০৪ ফেব্রুয়ারি , ২০১৭ ০১:৩৩

৬ মার্চ ওসমানীগর উপজেলা নির্বাচন, প্রার্থী বাছাইয়ে আজ বসছে আ. লীগ

আগামী ৬ মার্চ প্রথমবারের মতো সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।  সম্প্রতি এই উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বািচন কমিশন।

এদিকে, নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য আজ (শনিবার) মতবিনিয়ম সভা ডেকেছে উপজেলা আওয়ামী লীগ। বেলা সাড়ে ৩টায় উপজেলার তাজপুর বন্ধন কমিউনিটি সেন্টারে উপজেলার অাওতাধীন প্রত্যেকটি  ইউনিয়ন অাওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ওয়ার্ড আ. লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে জেলা অাওয়ামী লীগ নেতৃবৃন্দ মতবিনিময় করবেন।

এতে অা. লীগে'র মনোনীত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান(পুরুষ-মহিলা) প্রার্থী বাছাইয়ের ব্যাপারে আলোচনা হবে বলে জানা গেছে।

মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন সিলেট জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী সহ জেলা ও উপজেলা অা. লীগের নেতৃবৃন্দ।

নির্বাচন কমিশন ঘোষিত ঘোষিত তফসিল অনুসারে, এ উপজলা নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন আগামী ৯ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই করা হবে ১০ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহরের শেষ দিন ১৭ ফেব্রুয়ারি। এরপর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ হবে ৬ মার্চ।

ইসির উপ সচিব ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নির্বাচনকালে আঞ্চলিক অফিসগুলোতে সাপ্তাহিক ছুটির দিনেও কার্যক্রম অব্যাহত থাকবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত