ডেস্ক রিপোর্ট

২৭ এপ্রিল, ২০১৫ ১৬:৪৩

দক্ষিণ সুরমা কলেজে ৩৭ শিক্ষার্থী পেলেন উপবৃত্তি

দক্ষিণ সুরমা কলেজ স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা  থেকে উপবৃত্তি প্রদান করা হয়। সোমবার বেলা ১টার দিকে কলেজের একটি হল রুমে  শিক্ষার্থীদের মধ্যে এ উপবৃত্তি প্রদান করা হয়।

মোট ৩৭জন শিক্ষার্থীদের মধ্যে জন প্রতি ৪ হাজার ৯শ’ টাকা করে মোট ১লক্ষ ৮১ হাজার ৩শ’ টাকা প্রদান করা হয়। 

উপবৃত্তি প্রদান অনুষ্ঠান পরিচালনা করেন- দক্ষিন সুরমা উপজেলা শিক্ষা কর্মকর্তা সত্য ব্রত রায়।

দক্ষিণ সুরমা কলেজের অধ্যক্ষ সামসুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- দক্ষিন সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ। বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ষ্টেশন রোড অগ্রণী ব্যাংক শাখার কর্মকর্তা সামছুল হক বাপ্পু, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহবুদ্দিন শাহীন, সাহিন আলী, বদরুল ইসলাম তুহিন, আশফাক আলী, মাছুম আহমদ চৌধুরী রনি প্রমুখ। 

আপনার মন্তব্য

আলোচিত