সিলেটটুডে ডেস্ক

২৭ এপ্রিল, ২০১৫ ১৮:৪৩

সিলেটসহ সারাদেশে ফের ভূমিকম্প : ফের আতঙ্ক

সোমবার সিলেটসহ সারাদেশে ফের ভূমিকম্প হয়েছে। সন্ধ‌্যা ৬ টা ৩৮ মিনিটে মৃদু ভূকম্পনে কেঁপে উঠে সিলেট নগরী। এসময় নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। 

অনেকেই বাসাবাড়ি- বিপণিবিতান ছেড়ে দৌড়ে রাস্তায় নেমে আসেন। একই সময় দেশের অন্যান্য জেলাতেও ভূমিকম্প হবার খবর পাওয়া গেছে।

জানা যায়, এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল দার্জিলিং এর মিরিকে। রিখটার স্কেলে উৎপত্তিস্থলে এর মাত্রা ছিল ৫.১ ।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত