২৭ এপ্রিল, ২০১৫ ১৯:১১
মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ চুরি হওয়া একটি সিএনজি আটোরিক্সা নং-(মৌলীবাজার থ-১১-৬৪৮৫) উদ্ধার ও দুই চোর কে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতরা হল-উপজেলার মুছেগুল গ্রামের মুছব্বির আলীর ছেলে জুনায়েদ আহমদ (৩২) ও ছিকামহল গ্রামের আমির আলীর ছেলে সায়ফুল ইসলাম (৩৫)। গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ ও গাড়ির মালিক জানায়, উপজেলার গ্রামতলা গ্রামের বদরুল ইসলামের সিএনজি আটোরিক্সা নং-(মৌলীবাজার থ-১১-৬৪৮৫) দৈনিক ৫’শ টাকা চুক্তিতে ভাড়ায় চালাত মুছেগুল গ্রামের মুছব্বির আলীর ছেলে জুনেদ আহমদ।
গত শনিবার ২৫ এপ্রিল গাড়ি বন্ধ করার সময় অতিক্রম করলেও জুনেদ গাড়ি নিয়ে গ্যারেজে না আসায় ও তার মোবাইল ফোন বন্ধ থাকায় মালিকের সন্ধেহ হয়। পরে তিনি অনেক খোঁজ করে গাড়ি না পেয়ে থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১৩)।
মামলা পরবর্তীতে বড়লেখা থানা পুলিশ হবিগঞ্জ থানা পুলিশের সহায়তায় চুনারুঘাট থেকে সিএনজি অটোরিক্সা উদ্ধার ও দুই চোরকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে তারা হবিগঞ্জে গাড়িটি বিক্রি করতে গিয়েছিল।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান সিএনজি অটোরিক্সা চোর গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য