০৬ ফেব্রুয়ারি , ২০১৭ ০১:৩০
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় সম্পন্ন হয়েছে। দৌড়টি শনিবার সকালে শুরু হয়ে রোববার বিকেলে পুরুস্কার বিতরণী অনুষ্ঠনের মাধ্যামে শেষ হয়।
খেলাটির আয়োজন করেন রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর, অনন্ত গোলাম আলীপুর, নারকেলতলা, কুবাজপুর ও ইসলামপুর গ্রামবাসী।
খেলায় সুনামগঞ্জ জেলার ঘোড়া ছাড়াও বিভিন্ন জেলা থেকে আসা সর্বমোট ৬০ টি ঘোড়া অংশগ্রহণ করে।
খেলার উদ্বোধন ও পুরুস্কার বিতরণ করেন রাণীগঞ্জ ইউনিহয়নি পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা।
এ সময় উপস্থিত ছিলেন রাণীগঞ্জ ইউপি আ'লীগের সাধারণ সম্পাদক ডা.ছদরুল ইসলাম, রাণীগঞ্জ ইউপি সদস্য ইছরাক আলী, আব্দুল মুকিত, মিল্লাল আহমদ, বজলু মিয়া, তেরাব আলী, আব্দুল জলিল, এলাছি বিবি, সাবেক ইউপি সদস্য মুক্তার মিয়া, আব্দুল মজিদ, বিভিন্ন এলাকার বিশিষ্ট মুরব্বিদের মধ্যে নাসির উদ্দিন মাষ্টার, আনফর উল্লাহ, আনা মিয়া তালুকদার, প্রবাসী কাচা মিয়া, ইয়াহিয়া মিয়া, লাল মিয়া, সাজাদ মিয়া, আব্দুর নূর, কাজল মিয়া, আনোয়ার মিয়াসহ বিভিন্ন এলাকার গন্যমার্ণ লোকজন।
প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম স্থান অর্জনকরে দিরাই উপজেলার রাজা হিন্দুস্থানী, ছাতক উপজেলার ত্রি-স্টার, একই উপজেলার হৃদয় বাংলা, জগন্নাথপুর উপজেলার মনিরাজ এবং একই উপজেলার সংগ্রাম।
এছাড়াও আরো ১৫-২০ টি ঘোড়াকে কমিটির পক্ষ থেকে বিশেষ পুরুস্কার প্রদান করা হয়।
ঘোড় দৌড় দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার দর্শনার্থীরা প্রতিযোগিতা প্রাঙ্গণে ছুটে আসেন।
আপনার মন্তব্য