নিজস্ব প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি , ২০১৭ ১৪:১৬

কাঁদলেন জেবুন্নেছা

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সুরঞ্জিত সেনগুপ্তকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। এসময় আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের তাকে স্বান্তনা দিতে দেখা যায়।

সোমবার সকালে সিলেট শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানোর জন্য আনা হয় সদ্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ। শহীদ মিনার চত্বরের শোকমঞ্চে রাখা হয় সুরঞ্জিতের কফিন। এসময় প্রবীন এই নেতার প্রাণহীন মুখ দেখেই হাউমাউ করে কেঁটে ওঠেন জেবুন্নেছা হক। এসময় আরো অনেক নেতাকর্মীকেই চোখ মুছতে দেখা যায়।

আপনার মন্তব্য

আলোচিত