০৬ ফেব্রুয়ারি , ২০১৭ ১৯:০৯
মৌলভীবাজারের বড়লেখায় এনসিসি ব্যাংক লিমিটেডের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এ কম্বল বিতরণ করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপক অজয় কুমার দত্তের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান সোয়েব আহমদ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী রুনু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমদ ও সাংবাদিক লিটন শরীফ।
আলোচনা সভা শেষে ১০০ জন অসহায় দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়।
আপনার মন্তব্য