নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি , ২০১৭ ১৬:৫৪

ওসমানীনগরে নৌকার প্রার্থী আতাউর, জগলু ও মুক্তা

সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন আতাউর রহমান।

আতাউর রহমান ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় আতাউর রহমানকে দলীয় মনোনয়ন দেয়া হয় বলে নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী ও ভাইস চেয়ারম্যান (নারী) পদে মুক্তা পারভীন আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়েছেন বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত