০৭ ফেব্রুয়ারি , ২০১৭ ১৭:৪৯
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গাঁজাসহ পিতা ও পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে মাধবপুর-মনতলা সড়কের মৌজপুর নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গোপন সূত্রে খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) কামরুল হাসানের নেতৃত্বে পুলিশ ঐ স্থানে অভিযান চালিয়ে গাঁজা পাচারের সময় কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকা প্রসাদ গ্রামের আব্দুস সাত্তার ও তাঁর ছেলে নয়ন (১৬) কে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য