জগন্নাথপুর প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি , ২০১৭ ২০:৫১

জগন্নাথপুরে আ. লীগে বিদ্রোহ, প্রার্থী হওয়ার ঘোষণা মুক্তা ও হরমুজের

উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগে বিদ্রোহে দেখা দিয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন একাধিক নেতা।  

মঙ্গলবার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চুড়ান্ত করে আওয়ামী লীগ।

নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিজন কুমার দেব ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারীকে মনোনয়ন দেয়া হয়। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন এই তিনজনের প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেন।

দলের সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ তাঁদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলের মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ করে তারা।

নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিজন কুমার দেব ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারীকে মনোনয়ন দেয়া হয়। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন এই তিনজনের প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেন।

তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্য আওয়ামীলীগ সহ-সভাপতি মোহাম্মদ হরমুজ আলী এবং বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা।

ভাইস চেয়ারম্যান পদে বিদ্রোহী হয়ে নির্বাচন করবেন বলে জানিয়েছেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বিরেন্দ্র ও উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন।

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মুক্তাদির আহমদ মুক্তা ফেসবুকে লিখেছেন, 'জগন্নাথপুর উপজেলাকে একটি অগ্রসর ও আধুনিক উপজেলা গঠন করতে নিজেকে উৎসর্গ করার মানসে দলীয় নির্দেশনার বাইরে গিয়ে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করতে হয়েছে।বঙ্গবন্ধু প্রাণ নেতা কর্মীরা আশাকরি আমার অবস্থান বুঝার চেষ্টা করবেন।'

আপনার মন্তব্য

আলোচিত