নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল, ২০১৫ ০৩:০২

ভোররাতে নগরীর পোস্ট অফিসের পাশে ব্রহ্মময়ী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভোররাত সিলেট নগরীর বন্দরবাজারস্থ পোস্ট অফিসের পাশের ব্রহ্মময়ী বাজারে  ভয়াবহ  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর পৌণে ৩ টার দিকে আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানকার সাতটি মুদি ও শুটকির দোকান ভস্মিভূত হয়। প্রত্যক্ষদর্শিরা জানান, হঠাৎ করে তারা আগুন দেখতে পেলে দমকল বাহিনিকে খবর দেন। 

খবর পেয়ে দমকল বাহিনির ছয়টি ইউনিট আধ ঘন্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি। 

আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রনে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন দমকল বাহিনির কর্তব্যরতরা।

আপনার মন্তব্য

আলোচিত